সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)। প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)
পদ: ব্যবস্থাপনা পরিচালক
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবনের সব স্তরে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণিসহ সব পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: দারিদ্র্য বিমোচন, আয় বৃদ্ধি, দেশজ উৎপাদন বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি খাতে শিল্পায়ন এবং এসএমই উন্নয়নে বিশেষ দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: প্রাইভেট সেক্টর, এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ২ লাখ ৫০ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ৩ বছর। তবে ৬ মাস চাকরি সম্পূর্ণ হওয়ার পর কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট সময়ের জন্য চুক্তি অনুমোদন করা হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ৫০ থেকে ৬০ বছর।
কর্মস্থল: দেশের যেকোন স্থান
আবেদনের নিয়ম: আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন অথবা নিম্নোক্ত ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিন। ঠিকানা: চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫/সি-১, আগারগাঁও, ঢাকা-১২০৭।
আবেদন ফি: ‘এসএমই ফাউন্ডেশন জেনারেল অ্যাকাউন্ট’-এর অনুকূলে ১ হাজার টাকার পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪
সূত্র: বিডিজবস
চাকরি দিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
শীর্ষ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ডাটা সেন্টার, বেতন সাড়ে তিন লাখ