আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কবি অসীম সাহাকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী (কবি কামাল চৌধুরী)। সেখানে কবি কামাল চৌধুরী বেশ কিছুসময় অবস্থান করেন, অসীম সাহার সঙ্গে কথা বলেন, তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
কবি অসীম সাহার সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে যে আর্থিক সহায়তা দিয়েছেন, সে বিষয়ে তিনি কবিকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার চিকিৎসার সুব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডা. আতিকুর রহমান, ডা. হারিসুল হক এবং সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।