রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন আজ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়, হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে’ অনবদ্য এই পঙ্‌ক্তি  কবি জীবনানন্দ দাশ। রূপসী বাংলার এই কবির আজ ১২৭তম জন্ম দিন। বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের এই দিন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সত্যানন্দ দাশ ও মা কবি কুসুম কুমারী দাশ।

লেখাপড়া জীবনানন্দ দাশের বরিশাল থেকে এইচএসসি পাশের পর কলকাতা থেকে অনার্সসহ বিএ ও এমএ পাশ করেন। ১৯২২ সালে কলকাতা সিটি কলেজে অধ্যাপনা দিয়ে চাকরি জীবন শুরু করেন। এরপর খুলনার   বাগেরহাট প্রফুল্ল চন্দ্র কলেজ ও  দিল্লির রামযশ কলেজেও শিক্ষকতা করেন। ১৯৩০ সালে আবার দেশে ফেরেন।  আবারও ১৯৩৫ সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন। কিন্তু ১৯৪৭ সালে দেশবিভাগের কিছু আগে তিনি সপরিবারে কলকাতা চলে যান।

তার প্রথম কবিতা ‘বর্ষ’ ১৯১৯ সালে ‘ব্রাহ্মবাদী’ পত্রিকায় প্রকাশিত হয়। তার অমর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পা-ুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮), রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা। ঔপন্যাসিক ও গল্পকার হিসেবেও জীবনানন্দ স্বতন্ত্র প্রতিভার ছাপ রেখেছেন।

জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। ১৯৫৪ সালে মৃত্যুর  আগ পর্যন্ত তিনি ২১টি উপন্যাস ও ১২৬টি ছোটগল্প রচনা করেছিলেন যার একটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিন কাটিয়েছেন। বিংশ শতাব্দীর শেষের দিকে অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে।

১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর রাত ১১টা ৩৫ মিনিটে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত