রাজধানীতে বিভিন্ন সিএনজি অটোরিকশার ওপরে গাছ-গাছালি দেখা গেলেও এবার বাসের মধ্যে জীবন্ত গাছ দেখা গেছে। রাজধানীর মৌচাকে একজন গাছপ্রেমী ড্রাইভারের সামনে এ গাছ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটি।
তিনি লিখেছেন, 'আহা, বাসের মধ্যে গাছ! রাজধানীর মৌচাক থেকে পাবলিক বাসে উঠতেই মনটা ভরে গেল। ড্রাইভার সাহেব বললেন, আগে অনেক বেশি ছিল। পাবলিক ছিঁড়ে ছিঁড়ে এই করছে। পানি দেই যত্ন করি।'
তিনি আরও লিখেছেন, 'বেশি বেশি পাবলিক বাস চাই। এই শহরে কয়েক বছর আগেও অনেক বেশি পাবলিক বাস ছিল। এখন তো বাড়ার কথা। বাড়বে কীভাবে! একটা রাস্তায় রিকশা, বাইক আর অটোরিকশা শাসন চালাচ্ছে।'