মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান

লস অ্যাঞ্জেলেস বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের সৌজন্যে  বাংলাদেশি এবং মার্কিন ব্যবসায়ী উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

২৮শে জানুয়ারি, বাংলাদেশ কনস্যুলেট সান ফ্রান্সিসকো সিলিকন ভ্যালিতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ এবং বিনিয়োগ অঞ্চলগুলি প্রদর্শনের জন্য একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে এই আহবান জানানো হয়।,

অনুষ্ঠানে কনসাল জেনারেল সামিয়া আঞ্জুম উপস্থিত থেকে বিনিয়োগের জন্য সরকার যেসব ক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে তা তুলে ধরেন। তিনি বাংলাদেশে ব্যবসা করার মূল সুবিধা তুলে ধরেন।

এছাড়াও, লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর এস এম খুরশিদ আলম একটি উপস্থাপনা করেন এবং সাধারণ বিনিয়োগের সুযোগ এবং পদ্ধতি সম্পর্কে কথা বলেন। তিনি বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করতে পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার সেলিম রেজা আমেরিকান বিনিয়োগকারীরা কীভাবে বাংলাদেশে গভীর আগ্রহ দেখাচ্ছেন সে বিষয়ে কথা বলেন। রেজা মার্কিন যুক্তরাষ্ট্রের সফল ব্যবসায়ী উদ্যোক্তাদের কয়েকটি উদাহরণ উল্লেখ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেমন্টের ভাইস মেয়র থেরেসা কক্স। তিনি এনআরবিদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উলকাসেমির সিইও এনায়েত রহমান, অ্যাসেন্ড টেকনোলজির সিইও এবং প্রেসিডেন্ট কাওসার জামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজিজ চৌধুরী, প্রেসিডেন্ট জ্যামিং এন্টারটেইনমেন্ট। সেমিনারের সমন্বয়ে ছিলেন আশিক মাহমুদ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তাসরিনা জামাল, হুমাইরা আজিজ, মারুফা কানিজ,সেলিনা জিমি, শাহনাজ রহমান, নওশাবা রশিদ, রাজ হামিদ, তাসমিন রিয়া, খাদিজা পিউ, রেখা চৌধুর, শফিক হক।