৫ দিনে দেড়শো কোটির ক্লাবে ‘ফাইটার’, কত পারিশ্রমিক নিলেন হৃতিক-দীপিকা?

কেউ বলছেন ভালো, কেউ বলছেন বেশ খারাপ। হৃতিক-দীপিকার ‘ফাইটার’ সিনেমা নিয়ে সোশ্যালে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। এমনকী, বক্স অফিসের অঙ্কেও খুব একটা বেশি ম্যাজিক দেখাতে পারছে না সিনেমাটি।

হিসেব বলছে, সিনেমা মুক্তির পাঁচদিনে ‘ফাইটার’ ঝুলিতে পুরেছে দেড়শো কোটি রুপি। সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, রবিবারই ফাইটার ব্যবসা করেছিল ১২০ কোটি রুপির। তখন থেকেই জানা গিয়েছিল এই সিনেমা সপ্তাহের শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা করবে।

সিনেমাটির টিজার, ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ ছিল বেশ। একদিকে পুলওয়ামা, বালাকোট, অন্যদিকে সিনেপর্দায় হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল অনুরাগীরা। আশা ছিল, এই সিনেমা শুরুতেই বাম্পার ব্যবসা করবে। তবে ট্রেলার দেখে যতটা ফাইটার ঝড় বয়েছিল, মুক্তির পর তেমন ঝড় চোখে পড়েনি। তবে প্রশংসিত হয়েছে হৃতিক ও দীপিকার রসায়ন।  

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই সিনেমাতে দীপিকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ২৪ কোটি রুপি। অন্যদিকে, হৃতিকের পারিশ্রমিক ৮৪ কোটি। সব মিলিয়ে ফাইটার সিনেমার বাজেট ছিল ২৫০ কোটি।