বলিউডের হার্টথ্রব তারকা হৃতিক রোশন মানেই বক্স অফিসে নতুন ম্যাজিক। বলিউডের ‘গ্রিক গড’ বলে পরিচিত এই অভিনেতার চেহারা, আকর্ষণীয় শারীরিক গঠন এবং নাচের জাদুতে মুগ্ধ সবশ্রেণির দর্শক। বর্তমান তার নিজস্ব প্রযোজনা সংস্থা এইচআরএক্স ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নিয়েছেন বলে জানালেন এই তারকা।
তার নতুন ওয়েব সিরিজ ‘স্টর্ম’-এ দেখা যাবে একঝাঁক অভিনয়শিল্পী। পাশাপাশি ‘কৃষ ৪’-এর কাজও এগিয়ে চলেছে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি প্রিয় সুপারহিরো হয়ে আরও একবার বড় পর্দায় ম্যাজিক দেখাবেন তিনি।
২০০০ সালে ‘কাহোনা প্যায়ার হ্যায়’ দিয়ে যাত্রা শুরু। প্রথম ছবিতেই বাজিমাত। তার পর ‘কোয়ি মিল গ্যায়া’, ‘জোধা আকবর’, ‘ওয়ার’-এর মতো অসংখ্য হিট ছবি তিনি উপহার দিয়েছেন।
শিগগিরই পরিচালনায় হৃতিক
রজনীকান্তের ছবিতে হৃতিক, তোলপাড় ফিল্মপাড়া