জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের বাড়ির কেয়ারটেকার নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ জানুয়ারি) রাতে রাজধানীর আগামসি লেন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। থানার ওসি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি দেশ রূপান্তরকে বলেন, প্রতারণাসহ একাধিক মামলার আসামি নিজাম উদ্দিনকে খন্দকার মোশতাকের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে।
নিজাম উদ্দিন উপজেলার ভাগলপুর গ্রামের মৃত রওশন আলী ওরফ আব্দুস সোবহানের ছেলে। মোশতাকের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বাহিনীর প্রধান হিসেবে এলাকায় পরিচিত নিজাম উদ্দিন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিজাম উদ্দিনের বিরুদ্ধে জমি দখল, স্বাক্ষর জাল করে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।