হাইকোর্টে ধরা পড়ল মিথ্যা, ফেঁসে যাচ্ছেন জ্যাকলিন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের প্রেমের গল্প প্রায় সবারই জানা। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপে অভিযুক্ত সুকেশ। এ মুহূর্তে ভারতের দিল্লি মাণ্ডোলি জেলে বন্দি রয়েছেন তিনি। আর অভিনেত্রী নামে চলছে মামলা। 

জারি রয়েছে লুকআউট নোটিশও। এর মধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা সংক্রান্ত ব্যাখ্যা ও প্রমাণাদি দাখিল করেছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আদালতকে ইডি জানিয়েছে, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারীর মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন। সুকেশের সঙ্গে জেনেশুনে প্রতারণায় সামিল হয়েছেন ও করেছেন।

ইডি আরও জানিয়েছে, ‘জ্যাকলিন ফার্নান্দেজ কখনোই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে হওয়া আর্থিক লেনদেনের সত্যতা প্রকাশ করেননি এবং সর্বদা তথ্য গোপন করেছেন। তিনি আজ পর্যন্ত সত্যকে সামনে আসতে দেননি। এটিও একটি সত্য যে জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরকে গ্রেপ্তার করার পরে নিজের মোবাইল থেকে সম্পূর্ণ ডেটা মুছে ফেলেছিলেন। যা প্রমাণ নষ্ট করা। তিনি তার সহকর্মীদের নির্দেশ দিয়েছিলেন প্রমাণ নষ্ট করার।’