অনিবার্য কারণবশত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আগামী ৯ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করা হয়েছে। ওই দিন বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২১ এর পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্থগিতকৃত পরীক্ষা আগামী ১০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে (পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে)।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ এ তথ্যটি নিশ্চিত করেন।