নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অ্যালামনাইদের পক্ষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর এলাকায় ৩৫টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
শীতবস্ত্র ও কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর ফাদার অনল টেরেন্স ডি’কস্তা, সিএসসি। এ ছাড়াও অ্যালামনাইদের পক্ষে মো. ইমরান হোসেন আবির, আবির হোসেন এবং নিউটন মণ্ডল উপস্থিত ছিলেন।
কো-অর্ডিনেটর ফাদার অনল টেরেন্স ডি’কস্তা, সিএসসি বলেন, গাজীপুরের কাশিমপুর তীব্র শীত অনুভূতপ্রবণ এলাকা। এখানে নটর ডেম ও হলিক্রস ফাদারদের ২৬ বিঘা জমিতে উক্ত দরিদ্র পরিবারগুলো বসবাস করে।
এই শীতে পরিবারগুলোকে দেখতে ও তাদের মাঝে কম্বল বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে ও সংগ্রহে আমরা এই কয়েকটি পরিবারকে শীতবস্ত্র দিতে পেরেছি। কম্বল বিতরণ শেষে স্থানীয় জনগণের সাথে তারা বেশকিছু সময় কাটান এবং তাদের জীবন ও জীবিকার খোঁজ-খবর নেন।