মেসি-রোনালদো আবার খেলতে নামছেন। আবার দেখা হচ্ছে তাদের। রিয়াদ সিজন কাপে অংশ নেয়ার যখন ঘোষণা দেয় ইন্টার মায়ামি- ফুটবল প্রেমীরা এমনটা ভেবে রোমাঞ্চিত ছিলেন। দল নিয়ে এশিয়া সফরের অংশ হিসেবে মেসি রিয়াদে গেছেন। একটা ম্যাচ খেলে ফেলেছেন, যেটিতে আল হিলালের কাছে ৩-৪ গোলে হেরে গেছেন মেসি-সুয়ারেজরা।
আজ রাত ১২টায় কিংডম অ্যারেনায় মুখোমুখি হচ্ছে তারা আল নাসরের। কিন্তু রোনালদো ম্যাচটায় খেলতে পারছেন না ইনজুরির কারণে।
তবুও খেলাটা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কিভাবে দেখবেন মেসিদের খেলা এ দেশের ফুটবল দর্শকরা। বড় কোনো টিভি চ্যানেল খেলাটা সম্প্রচার করছে না। তবে স্ট্রিমিং অ্যাপ গুলোতে খেলা দেখা যাবে। সৌদি আরবের এসএসএস, এমবিসি, যুক্তরাষ্ট্রের অ্যাপল টিভি প্লাস, কানাডার ডিএজেএন এবং বিইন স্পোর্টসে খেলাটি দেখা যাবে।