শ্রীলঙ্কা সিরিজে মিরপুরে নেই কোন ম্যাচ

আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সফরে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে খেলবে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এবং দুটি টেস্ট।

আজ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচিতে দেখা গেছে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রাখা হয়নি কোন ম্যাচ। টি-টোয়েন্টি তিনটি হবে সিলেটে, ওয়ানডে তিনটি চট্টগ্রামে। প্রথম টেস্ট সিলেট, দ্বিতীয়টি চট্টগ্রামে।

 

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

৪ মার্চ

প্রথম টি-টোয়েন্টি

সন্ধ্যা ৬টা

সিলেট

৬ মার্চ

দ্বিতীয় টি-টোয়েন্টি

সন্ধ্যা ৬টা

সিলেট

৯ মার্চ

তৃতীয় টি-টোয়েন্টি

দুপুর ৩টা

সিলেট

১৩ মার্চ

প্রথম ওয়ানডে

দুপুর ২টা ৩০

চট্টগ্রাম

১৫ মার্চ

দ্বিতীয় ওয়ানডে

দুপুর ২টা ৩০

চট্টগ্রাম

১৮ মার্চ

তৃতীয় ওয়ানডে

সকাল ১০টা

চট্টগ্রাম

২২-২৬ মার্চ

প্রথম টেস্ট

সকাল ১০টা

সিলেট

৩০ মার্চ-৩ এপ্রিল

দ্বিতীয় টেস্ট

সকাল ১০টা

চট্টগ্রাম