বিএফডিএসের সাধারণ সভা 

কক্সবাজারের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্সের (বিএফডিএস) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। 

সারা দেশ থেকে আসা ৪১ জন কার্যকরী সদস্য ও উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে এ আয়োজনে গত বছরের আয় ব্যায়ের হিসাব তোলে ধরেন ডা. সাজেদুল আসিফ ও ডা. পরাগ। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আসাফুজ্জোহা রাজ। 

অন্যতম জনপ্রিয় এই সংগঠন মাত্র ৫ বছরে তিনটি আন্তর্জাতিক সেমিনার সহ অসংখ্য একাডেমিক আয়োজন সফল ভাবে সম্পন্ন করে অভূতপূর্ব প্রশংসার কুড়িয়েছে। একাডেমিক কাজের পাশে ডেন্টাল চিকিৎসকদের বিনোদনে নানা কার্যক্রম সম্পন্ন করেছে, আর্থিক সংকটে থাকা চিকিৎসকের পাশে দাড়ানো, বিভিন্ন স্বাস্হ্য সংক্রান্ত কর্মকান্ডের মধ্য দিয়ে অসমান্তরাল ভাবে এগিয়ে যাচ্ছে।