ওয়েব ব্রাউজার আপনার পছন্দ, চাহিদা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর ওপর নির্ভর করে। ক্রোম, মজিলা ফায়ারফক্স, এবং মাইক্রোসফ্ট এজ তিনটি জনপ্রিয় ব্রাউজার। প্রতিটি ব্রাউজারে আছে তাদের নিজস্বতা। কিন্তু কোনটি আপনার জন্য সামঞ্জস্যপূর্ণ জেনে নিন।
গুগল ক্রোম : ক্রোম তার গতি এবং কর্মক্ষমতার জন্য বিখ্যাত। V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন ব্যবহার করে, যা দ্রুত পেজ লোড এবং ওয়েব অ্যাপ্লিকেশনগুলোকে ট্রান্সলেট করতে পারে। ক্রোম ব্যবহার করার মূল কারণ হচ্ছে আমরা গুগল ইকোসিস্টেমের সঙ্গে জড়িত। যেমন গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ডক্স, গুগল ক্যালেন্ডারের মতো মোট ১৮টি পরিষেবা ক্রোমের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশন প্রদান করে। ক্রোমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি ক্রস প্লাটফর্ম ব্রাউজার অর্থাৎ আপনি যেকোনো ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করলে ক্রোম ইন্সটল করতে পারবেন। সময়ের সঙ্গে ব্রাউজারটি আরও আপডেট করা হয়, সহজ করা হয়েছে, ইউজার ফ্রেন্ডলি ক্লিন ইন্টারফেস এবং ফাংশন শুধু ক্রোমই প্রদান করে থাকে। আলাদা এক্সটেনশনের ওপর নির্ভরশীল হলে ক্রোম ব্রাউজারের কোনো বিকল্প নেই। ব্রাউজিং ফাংশনালিটির জন্য ক্রোম এক্সটেনশন ডিরেক্টরিতে সার্চ করলে যেকোনো ধরনের অগণিত ব্রাউজার এক্সটেনশন পেয়ে যাবেন যা আপনার উৎপাদনশীলতা এবং ব্রাউজিং অভিজ্ঞতা ভালো করে।
গুগলের প্রধান বিজনেস বিজ্ঞাপন থেকে হওয়ায় আপনার অনুসন্ধানকৃত কোনো তথ্যই নিরাপদ নয়। এমনকি কেউ ভিপিএন ব্যবহার করলেও গুগল তাদের ট্র্যাক করার ক্ষমতা রাখে। তবে ড্যাটা চুরি হলেও সিকিউরিটির দিক থেকে ক্রোম এগিয়ে।
মাইক্রোসফট এজ : আপনি যদি মাইক্রোসফটের প্রোডাক্টিভিটি টুলস স্যুটের ওপর খুব বেশি নির্ভর করেন, এজ আপনার জন্য সুবিধাজনক হতে পারে। এজের সর্বশেষ কিছু আপডেটে পুরো ব্রাউজারে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। তাছাড়া এজ এখন ক্রোমিয়াম প্রজেক্টের ওপর বেজ করে তৈরি করা। গুগলের একটি ওপেন সোর্স প্রজেক্ট ক্রোমিয়াম। ক্রোমিয়াম একটি ব্রাউজার ইঞ্জিন যা গুগল ক্রোম, অপেরা-সহ অনেক জনপ্রিয় সার্চ ইঞ্জিনে ব্যবহার করা হয়। সুতরাং আপনি গুগল ক্রোমের সব এক্সটেনশন এবং থিমস এজে ব্যবহার করতে পারবেন এবং গুগল ওয়েবসাইটগুলো এখন এজে রান করা যাবে কোনো রকম অসুবিধা ছাড়া বরং ক্রোম থেকে এজে র্যাম ইউসেজ এবং সিপিউ ইউসেজ অনেক কম। এছাড়া এজে ক্রোমের সব সুবিধার সঙ্গে একটি পেজ রিডিং মোড এবং Microsoft ৩৬৫ পরিষেবার ইন্টিগ্রেশন তো আছেই।
মজিলা ফায়ার ফক্স : ফায়ার ফক্স ক্রোমের মতোই ইউজার ফ্রেন্ডলি। যেহেতু বর্তমানে ফায়ার ফক্স ক্রোমিয়াম আর বেজ ব্রাউজার না, আপনি মজিলার নিজস্ব এক্সটেনশন লাইব্রেরি পেয়ে যাবেন। ফায়ার সবার আগে যে জিনিসটি নিশ্চিত করে তা হচ্ছে গ্রাহকের নিরাপত্তা। সুতরাং আপনার তথ্য সম্পূর্ণ এনক্রিপটেড থাকবে এবং কেউ তা এক্সেস করতে পারবে না। মজিলার মতে ফায়ারফক্স গুগল ক্রোমের তুলনায় ৩০% বেশি ফাস্ট হবে এভারেজ পিসিগুলোতে। যারা দুর্বল পিসি ব্যবহার করেন তাদের জন্য ফায়ার ফক্সের কোনো বিকল্প নেই।