হোয়াটসঅ্যাপে ‘এক্স চ্যাট’ অ্যাপ আসছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০১:১৮ এএম

এবার এক্স হ্যান্ডেলের বিশেষ অ্যাপে (X Chat App) মিলবে মেসেজিং ফিচার! অর্থাৎ এবার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো চ্যাট করতে পারবেন এক্সেও। এই অ্যাপের ফিচার অন্য মেসেজিং অ্যাপগুলোকে  পেছনে ফেলে দেবে বলেই মনে করছে সংস্থা। হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ আর কত কত অ্যাপের ছড়াছড়ি। এক্স হ্যান্ডেল এক্ষেত্রে খানিকটা পিছিয়ে পড়ছিল কারণ, এদের কোনো মেসেজিং ফিচার ছিল না। সেই কথা মাথায় রেখে এবার এই ফিচার। তবে আইওএস ব্যবহারকারীরাই এই ফিচারের সুবিধা পাবেন। পরবর্তীতে সবাই চ্যাট করতে পারবেন এই অ্যাপে।

নতুন এই অ্যাপের নাম ‘এক্স চ্যাট’। এখানেও গোপনীয়তার বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে। থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। অ্যাপটিতে টেক্সট মেসেজিং, অডিও ও ভিডিও কল, ডকুমেন্ট শেয়ারিং এবং গ্রুপ চ্যাটের সুবিধা থাকবে। জানা যাচ্ছে, ব্যবহারকারীরা পাঠানো মেসেজ সম্পাদনা বা মুছে ফেলার সুবিধাও পাবেন। অর্থাৎ অন্যান্য মেসেজিং অ্যাপে যা ফিচার থাকে, তার সবকিছুই মিলবে এক্স চ্যাটেও। ডাউনলোড করতে পারবেন অ্যাপল স্টোর থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত