এনআইডি কার্যক্রম দেখতে ইতালি যাচ্ছেন ইসি রাশেদা

বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে ইতালি যাচ্ছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। আগামী ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ৩ সদস্যের প্রতিনিধি দল ইতালি থাকবেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২২ থেকে ২৮ ফেব্রুয়ারি তিন সদস্যের এ প্রতিনিধি দল ইতালি থাকবেন। এ সফরে তার সঙ্গী থাকবেন আরও দুই ইসি কর্মকর্তা। এ ছাড়া তার সঙ্গে সফর করবেন তার স্বামী, পুত্র ও পুত্রবধূ। ইসি রাশেদা সুলতানার খরচ সরকার বহন করলেও পরিবারের সদ্যসদের যাবতীয় খরচ বহন করবেন তিনি নিজে।

ইতালি সফরে ইসির দুই কর্মকর্তার মধ্যে রয়েছেন, ইসির আইন শাখার যুগ্ম সচিব (আইন) মাহবুবার রহমান সরকার, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার ব্যক্তিগত সচিব হাবিবা আখতার। এনআইডি কার্যক্রম পরিদর্শনে এর আগে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ইতালি সফর করে এসেছেন।