টাঙ্গাইলে ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও একজন।
নিহতের নাম রুকুনুজ্জামান (৩৫)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুল ছেলে। তিনি সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
টাঙ্গাইল সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এঘটনায় আহত হয় আরও একজন। স্থানীয়রা ট্রাক ও এর চালককে আটক করে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।