মুক্তি পেতে যাচ্ছেন রজনীকান্তের নতুন সিনেমা ‘লাল সালাম’, যা নিয়ে দর্শক আগ্রহের কমতি নেই। সিনেমাটি পরিচালনা করেছেন তারই মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত।
রজনীকান্তের পারিশ্রমিক যে আকাশছোঁয়া তা অজানা নয়। ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তুলে আনার নেপথ্যে তার অবদান অনস্বীকার্য। তার মতো জনপ্রিয় অভিনেতা পর্দায় থাকা মানেই সিনেমা হিট, তা ধরে নেওয়া যেতে পারে।
১৬৩ মিনিটের এই সিনেমাতে রজনীকান্তকে পর্দায় দেখা যাবে ৩০-৪০ মিনিট মতো। মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপস করেননি তিনি। প্রতি মিনিট শুটিংয়ের জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি।
‘লাল সালাম’ সিনেমাতে মোট ৪০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন তিনি। এই সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। সিনেমাটির একটি গান ‘থিমিরি ইয়েজুদা’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে।
সেই গান কোনো জীবিত শিল্পীকে দিয়ে গাওয়াননি তিনি। কৃত্রিম মেধা প্রযুক্তির মাধ্যমে (এআই) প্রয়াত দুই শিল্পী বাম্বা বাক্য ও শাহুল হামিদের গলার স্বর তৈরি করে গান গাইয়েছেন।