বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই রায় প্রদান করেন।
বৃহস্পতিবার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের সদস্যরা সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। আর রায় শুনে ভাইরাল হওয়ার জন্য ছবি উঠানোর সময় ছাব্বির হোসেন আকাশ নামের এক মাদক সেবনকারী হাত উঠিয়ে বিজয় চিহ্ন দেখায়।
এই চিহ্ন অর্থ কোনো কিছু জেতার আনন্দে, আঙ্গুলের তর্জনী ও মধ্যমা দিয়ে চিহ্ন দেখানো হয়। বোঝানো হয় খুব আনন্দে হচ্ছে বিজয় লাভ করার জন্য।
এ ঘটনায় দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের সাতাহার এলাকার আব্দুল কালাম চানের ছেলে ছাব্বির হোসেন আকাশ (২২), চা-বাগান নিউ কলোনী এলাকার নাজির আহম্মেদ মুকুলের ছেলে মুশফিকুর রহমান (২৬), একই এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে রতন হোসেন (৩৫), দোগাছি মধ্য পাড়া এলাকার আজিজার রহমানের ছেলে পারভেজ হোসেন (২০) ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে মেজবা সালেহীন রিদাত (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পাঁচ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ জনকেই ৫০ টাকা জরিমানা ও ছাব্বির হোসেন আকাশ, মুশফিকুর রহমান এবং মেজবা সালেহীন রিদাতকে তিন মাস, রতন হোসেনকে দুই মাস ও পারভেজ হোসেনকে চারদিনের কারাদণ্ড প্রদান করে।