বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ফিজিক্যাল অ্যাডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত বিইউপি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রতিযোগিতাটি গত ২৮ জানুয়ারি শুরু হয়েছিল যেখানে বিইউপির সকল বিভাগ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্তপর্বে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি বিভাগ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ অংশগ্রহণ করে এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট বিভাগ স্টাডিজ চ্যাম্পিয়ন ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি বিভাগ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম (বিএসপি, এনডিসি, এএফডবিস্নউসি, পিএসসি, এমফিল, পিএইচডি) উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষাথীরা।