বগুড়ার আদমদীঘির সান্তাহারে রাজিয়া সুলতানা (৩৭) নামের এক নারীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লায় এঘটনা ঘটে।
নিহত রাজিয়া সুলতানা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার স্রীকান্দ গ্রামের বদিউজ্জামানের স্ত্রী ও বর্তমান সান্তাহার চা বাগান মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বকুল হোসেন জানান, শুক্রবার রাতে স্বামী আব্দুর রশীদের সঙ্গে তার স্ত্রী রাজিয়া সুলতানার সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে বটি দিয়ে স্ত্রীর শরীর বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে স্বামী বদিউজ্জামান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় রাজিয়া সুলতানাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, ঘটনার পর থেকে স্বামী পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।