নারায়ণগঞ্জে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ মে ২০২৬, ০৫:০৮ পিএম

নারায়ণগঞ্জ বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে মদনগঞ্জ শান্তিনগর শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানান, বন্ধু শ্যামলকে দিয়ে মোবাইলে কল করে ঘটনাস্থলে জুয়েলকে ডেকে আনা হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহতের ভাই সোহেল জানান, টিটু, আল আমিন, ডিশ দুলাল, পলাশের সাথে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ছিল। এছাড়া মাদক ব্যবসায় তাদের বাধা দেয়ায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চেয়েছেন নিহতের পরিবার।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত