বিপিএল খেলতে এলেন প্রিটোরিয়াস ও মঈন

চলমান বিপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা চলে যাওয়ায় ফ্রাঞ্চাইজিগুলো অন্য দেশের তারকা ক্রিকেটার দলে ভেড়াতে শুরু করেছে। বিপিএল খেলতে সোমবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস। তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।

প্রিটোরিয়াসকে রংপুর দলে ভেড়াচ্ছে এমন গুঞ্জন আগে থেকেই ছিল।

এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যুক্ত করেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলিকে। বিপিএল খেলতে তিনিও সোমবার রাতেই টিম হোটেলে যোগ দিয়েছেন। গত আসরেও মঈন খেলেছিলেন কুমিল্লার হয়ে।