দেখে নেওয়া যাক বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দশম আসরের লড়াই। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই আসরে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। আজ মঙ্গলবার থেকে ৮ দিনের জন্য বন্দরনগরী চট্টগ্রামেই থাকবে ক্রিকেট উন্মাদনা।

৬ ম্যাচ ডেতে মোট ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

৮ ম্যাচে ১২ পয়েন্টে শীর্ষে আছে রংপুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট কুমিল্লার। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। ৮ ম্যাচে ৮ পয়েন্ট তামিম ইকবালের দল ফরচুন বরিশালের। ৭ ম্যাচ খেলা খুলনার পয়েন্টও আট। ৯টি করে ম্যাচ খেলে সিলেট ৬ পয়েন্টে আছে ছয় নম্বরে। ২ পয়েন্টে সবার শেষে অবস্থান দুর্দান্ত ঢাকার।

বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচি

তারিখ          

ম্যাচ

সময়

১৩ ফেব্রুয়ারি

কুমিল্লা ভিক্টোরিয়ানস-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দুপুর ১:৩০

১৩ ফেব্রুয়ারি

রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স

সন্ধ্যা ৬:৩০

১৪ ফেব্রুয়ারি

ফরচুন বরিশাল-দুর্দান্ত ঢাকা

দুপুর ১:৩০

১৪ ফেব্রুয়ারি

কুমিল্লা ভিক্টোরিয়ানস-খুলনা টাইগার্স

সন্ধ্যা ৬:৩০

১৬ ফেব্রুয়ারি  ঢাকা  

খুলনা টাইগার্স-দুর্দান্ত

দুপুর ২:০০

১৬ ফেব্রুয়ারি

রংপুর রাইডার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সন্ধ্যা ৭:০০

১৭ ফেব্রুয়ারি

সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল

দুপুর ১:৩০

১৭ ফেব্রুয়ারি

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-দুর্দান্ত ঢাকা

সন্ধ্যা ৬:৩০

১৯ ফেব্রুয়ারি

কুমিল্লা ভিক্টোরিয়ানস-সিলেট স্ট্রাইকার্স

দুপর ১:৩০

১৯ ফেব্রুয়ারি

রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল

সন্ধ্যা ৬:৩০

২০ ফেব্রুয়ারি

খুলনা টাইগার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দুপুর ১:৩০

২০ ফেব্রুয়ারি

কুমিল্লা ভিক্টোরিয়ানস-রংপুর রাইডার্স         

সন্ধ্যা ৬:৩০