বৃদ্ধাকে পিটিয়ে হত্যার সন্দেহে যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় আশালতা দাস (৭৫) নামের এক বৃদ্ধাকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বিশ্বজিত নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত আশালতার উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী।

নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, আশালতার দুই মেয়ে। তারা সবাই পাংশা শহরে থাকেন। বাড়িতে আশালতা দাস একা বাস করতেন। সকালে বাড়ির কাজের লোক গেটে গিয়ে ডাকলেও কোনো সারা পায়নি। পরে অন্য পাশে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।