দাউদকান্দিতে হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁস চুরি সন্দেহে সাইদুল ইসলাম সাইদ (২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগাও ইউনিয়নের মালিগাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন  মিয়ার ছেলে। পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহ দুজনকে আটক করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)  দিনের বেলা মালিগাও  গ্রামে হাস চুরির অভিযোগ ওঠে।  চুরির অভিযোগে  ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে সাঈদকে আটক করে মারধর করে স্থানীয় কয়েকজন । একপর্যায়ে সাইদ অচেতন হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে।

দাউদকান্দি মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, হাঁস চুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাঈদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। হত্যার ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত