জনি সিনসের মুখে হাসি ফোটালেন রণবীর সিং!

নীল ছবির অভিনেতা জনি সিনসের যৌন সমস্যা! আর সেই সমস্যা মেটাচ্ছেন বলিউড তারকা রণবীর সিং। গল্প নয়, এটি বিজ্ঞাপন। যৌন সমস্যা মেটানোর এক প্রোডাক্টের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন দুজন। আর তাতেই বেঁধেছে হইচই। 

রণবীর নিজেই শেয়ার করেছেন বিজ্ঞাপনের ভিডিওটি, যা তৈরি হয়েছে ভারতীয় টেলিভিশনের ‘সাস-বৌ’ ড্রামার মেজাজে। বিজ্ঞাপনে জনি সিনসের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। এতে দেখা যায় জনির স্ত্রী শারীরিক সম্পর্কে তৃপ্ত নয়। এ নিয়ে অশান্তি, ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয় স্ত্রী টিসু। এরপরই চাঞ্চল্যকর মোড় নেয় গল্প।

শাশুড়ির চড় খেয়ে ব্যালকনি থেকে পড়ে যাচ্ছিলেন টিসু। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় জনি। এ সময় ভাইয়ের দিকে যৌন সমস্যা মেটানোর ওষুধ ছুড়ে দেয় রণবীর। তারপর টিসু-জনির মুখে তৃপ্তির হাসি। রণবীর-জনির এই ভিডিও দেখেই হাসির রোল নেটদুনিয়ায়।

‘এ কী দেখলাম!’, ‘কী এটা?’, এমন মন্তব্য করা হয়েছে ভিডিওর কমেন্ট বক্সে। অনেকে আবার হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দিয়েছেন। একজন আবার লিখেছেন, ‘বিজ্ঞাপনে পুনম পাণ্ডেকে কাস্ট করা উচিত ছিল’।

অবশ্য রণবীরের কথায়, তিনি যৌনতা সংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই এই প্রচারমূলক কাজটি করেছেন। শুধু কথা বলার থেকে মজার ছলে তৈরি এই বিজ্ঞাপন অনেক বেশি প্রভাব ফেলবে।