দুয়ার পর দেবী

দ্বিতীয় কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

প্রথম কন্যা দুয়ার পর এবার দ্বিতীয় কন্যার নাম প্রকাশ্যে আনলেন বলিউড দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীতে দ্বিতীয় কন্যার আগমন। সুখবর ভাগ করে নিয়েছিলেন এই তারকাদম্পতি। এবার নবরাত্রির আবহে সন্তানের প্রথম ঝলক প্রকাশ করলেন তারা। জানালেন একরত্তির নামও। 

সোশ্যাল মিডিয়ায়একটি ছবি ভাগ করে নিয়েছেন দীপিকা-রণবীর। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে একরত্তি শিশু। আর রণবীরের কোলে বড় কন্যা দুয়া। ছোট বোনের গালে স্নেহচুম্বন দিচ্ছে দুয়া। চারজনের পরনেই ঘিয়ে ও সোনালি রঙের পোশাক। সেই পোস্টের সঙ্গেই দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করেছেন তারকাদম্পতি। একরত্তির নাম- দেবী পাড়ুকোন সিং। অনুরাগীদের অনুমান, দেবীপক্ষের জন্যই এই নামকরণ। 

বড় মেয়ে দুয়ার প্রথম ঝলকও দু'বছর আগে উৎসবের মৌসুমে প্রকাশ করেছিলেন তারা। দীপাবলিতে জানিয়েছিলেন মেয়ের নাম। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার মা হওয়ার খবর ঘোষণা করেছিলেন দীপিকা। ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্টে নিজের এবং রণবীরের সন্তানের আগমনের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। 

এর কয়েক মাস পর, ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। মেয়ের নাম রাখেন দুয়া পাড়ুকোন সিংহ। মেয়ের জন্মের পর বেশ কিছু দিন নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন তারা। পরে দীপিকা ও রণবীর ধীরে ধীরে মেয়েকে নিয়ে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন। 

দুয়ার জন্মের আগের দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেই একই ধারা বজায় রেখেই এ বারও দেবীর জন্মের আগের দিন সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত