সান্তাহার স্টেশনে অজ্ঞাত দুই বৃদ্ধের মৃত্যু

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে দুই দিনে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সান্তাহার জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফরম থেকে অজ্ঞাত (৬০) বৃদ্ধের ও এবং গতকাল সোমবার সকাল ৮ টার দিকে অজ্ঞাত (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।  

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, কাজের উদ্দেশ্যে মঙ্গলবার সকালে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের উত্তর পাশে ট্রেন থেকে ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধ নামার পর অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। এর আগে সোমবার সকালে রেলওয়ের টিকিট ঘর এলাকায় ৭০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তি বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনায় রেলওয়ে থানায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।