বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে চলছে ‘দেশ রূপান্তর আগামী প্রকাশনী ঝটপট কুইজ’। ইতোমধ্যে সফল ১২ দিন পার করেছে প্রতিযোগিতাটি, যা চলবে বইমেলার শেষদিন পর্যন্ত।
প্রতিদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও (১৩ ফেব্রুয়ারি) পুরস্কার পেয়েছেন তিনজন পাঠক। তারা হলেন রাব্বি ইসলাম, নিরু ও শরীফ হোসেন।
আগামী প্রকাশনীর পক্ষ থেকে তারা পেয়েছেন একটি করে বই। পুরস্কার পেয়ে তারা এমন কুইজ প্রতিযোগিতার জন্য দেশ রূপান্তর ও আগামী প্রকাশনীকে ধন্যবাদ জানান।
অমর একুশে বইমেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টায় সরাসরি যুক্ত হতে চোখ রাখুন দেশ রূপান্তর ডিজিটালের ফেসবুক পেজে।