শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় সৃষ্টি ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বই নতুন মোড়ক ও আঙ্গিকে প্রকাশিত হয়েছে। বইগুলো প্রকাশ করেছে অন্যপ্রকাশ।
নতুন করে প্রকাশিত ১০টি বইয়ের প্রতিটিতে দুটি করে মোট ২০টি রহস্যকাহিনি রয়েছে। এছাড়া ছোটকাকু সিরিজের চারটি অনুবাদ বইও প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চ্যানেল আই প্রাঙ্গণে এসব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লেখক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ মো. হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এবং চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, অনুষ্ঠান মহাব্যবস্থাপক ও কবি রাজু আলীম। অনুষ্ঠান উপস্থাপনা করেন দীপ্তি চৌধুরী।
এদিকে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর, সোমবার ও মঙ্গলবার, মাত্রার আয়োজনে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব’ অনুষ্ঠিত হবে। তেজগাঁও লিংক রোডের আলোকিতে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
পর্দার বাইরে এবার শিশু-কিশোরদের জন্য হচ্ছে ‘ছোটকাকু’ উৎসব