মুক্তি পেলেন বিএনপি নেতা এ্যানি

জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকেতিনি মুক্তি পান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।