মৌলভীবাজার জেলায় ৩৬ জন তরুণ সংবাদকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে সংগঠন ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম। তাদের সংবাদ সংগ্রহ, লেখা ও ভিজুয়াল সাংবাদিতার প্রশিক্ষণ দেওয়া হয়।
লন্ডন ভিত্তিক ডেইলি ড্যাজলিং ডনের সহযোগিতায় শনিবার (১৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজার প্রেস ক্লাবে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দেশের শীর্ষ গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা প্রশিক্ষণ দেন।
এ সময় সিএমএফ-এর সভাপতি হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদসহ সংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।