২০২১ সালে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের কংগ্রেসে এ বছরের আসরের আয়োজক হওয়ার প্রস্তাব পেশ করেই সফল হয় বাংলাদেশ। কমনওয়েলথভুক্ত ৭২ দেশের মধ্যে ৩২টি দেশ এই চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নিবন্ধন করেছে।
আগামী ২৫-২৯ সেপ্টেম্বর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নেশন্স ও ক্লাব চ্যাম্পিয়নশিপ দুই বিভাগে ৯টি ডিসিপ্লিনে খেলা হবে। কাতা ও কুমি দুই কৌশলেই লড়বেন দেড় হাজার কারাতেকা।
এ উপলক্ষে শনিবার মিরপুর শহীদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান বলেন, ‘আমরা চারটি দেশকে পরাজিত করে আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ হলো সুষ্ঠুভাবে খেলার আয়োজন করা। যাতে ভবিষ্যতে কারাতের আরও বড় আসর আমরা আয়োজন করতে পারি।’