কাল বাংলাদেশ ব্যাংকের সামনে বাম জোটের বিক্ষোভ

অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান ও শ্বেতপত্র প্রকাশের দাবিতে আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বামজোট।

আজ রবিাবর (১৮ ফেব্রুয়ারি) বাম জোটের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অভিমুখে বিক্ষোভ মিছিল ও সারা দেশের বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়েছে। টাকা পাচার, ব্যাংকের টাকা লুট স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। নানাভাবে ক্ষমতাসীনদের সঙ্গে যোগসাজশ ছাড়া এ ধরনের অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি করা সহজ নয়। এর বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলেই জনগণের অর্থ রক্ষা করতে হবে।

তিনি দুর্নীতি লুটপাট ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতিও আহ্বান জানান।