আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা অঞ্চল।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানার আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিমের আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্বের আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তরের আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্বের আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিমের আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর থানার আমির এনামুল হক শিপন এবং মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত