চবিতে ফের ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ২

পূর্ব শক্রতার জেরে ফের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুটি উপগ্রুপ সিক্সটি নাইন এবং সিএফসি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে দু’জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। আহতদের পাশ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রবিবার(১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে হামলা-পাল্টা হামলা শুরু হয়। উভয়পক্ষ হলের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। শাহ জালাল হলে ‘সিক্সটি নাইন’ ও শাহ আমানত হলে ‘সিএফসি’ গ্রুপের সদস্যরা অবস্থান করছেন।

এর আগে গত শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিকেল ৫টার দিকে এ দুটি গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। ৫ ঘণ্টাব্যাপী ওই ঘটনায় পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়। সিএফসির কর্মীরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন পক্ষের কর্মীরা সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।