ফরিদপুর সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

ফরিদপুর সুগার মিলকে বেসরকারিকরণের চেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে মিলের শ্রমিক কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিলগেটের সামনে টায়ার জ¦ালিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মিলের শ্রমিক-কর্মচারী ও স্থানীয় আখচাষিরা। এ সময় তারা মিলটি বেসরকারিকরণের প্রতিবাদে বিভিন্ন সেøাগান দেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মিলগেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ফরিদপুর সুগার মিল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন, শ্রমিক নেতা মনিরুজ্জামান মিন্টু, নির্মল কুমার সরকার, মতিয়ার রহমানসহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠানটি বেসরকারি খাতে না দিতে সরকারের প্রতি আহ্বান জানান।