নারায়ণগঞ্জের আড়াইহাজারে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, মোস্তফা গত শনিবার রাতে বিছানার পাশে কয়েল জ¦ালিয়ে রেখে ঘুমিয়ে ছিলেন। রবিবার সকাল ৭টার দিকে তার বোন মনোয়ারা ওই কক্ষে গিয়ে দেখতে পান কয়েল থেকে কাথায় আগুন লেগে মোস্তফার বাম হাত ও বাম পা পুড়ে গেছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।