টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি ও ব্যাংকের চাকরিজীবীদের। আগামীকাল একুশে ফেব্রুয়ারি (বুধবার) সরকারি ছুটি তারপর দিন ছুটি নিতে পারলেই শনিবার পর্যন্ত টানা ৪ দিন ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। তবে কেউ যদি বৃহস্পতিবারের ছুটি ম্যানেজ করতে না পারেন তাহলে তার জন্য রয়েছে আরও একটি সুযোগ।
আগামী ২৬ তারিখ আবার শবেবরাতের সরকারি ছুটি। তার আগে ২৫ ফেব্রুয়ারি (রবিবার) সরকারি অফিস-আদালত খোলা রয়েছে। এই একদিনের ছুটিও কোনোভাবে ম্যানেজ করতে পারলেই সেই সময়ও টানা চার দিনের ছুটি ভোগ করা যাবে।
এর আগে গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি ৮ দিন।