অবশেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বসানো হয়েছে নতুন সিটিস্ক্যান মেশিন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে পরীক্ষামূলকভাবে নতুন মেশিনটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান।
গত ৬ মাস ধরে অচল ছিল সাড়ে সাত কোটি টাকা দামের সিটিস্ক্যান মেশিন।
জানা গেছে, ওয়ারেন্টি শেষ হওয়ার আগেই অচল হয়ে গিয়েছিল পুরনো সিটি স্ক্যান মেশিনটি। ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর চমেকে সিটিস্ক্যান মেশিন চালু করা হয়। ক্রয়চুক্তি অনুযায়ী ওই সিটি স্ক্যানের ওয়ারেন্টি সাত বছর।
গত ২৮ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন চমেক হাসপাতাল সফরে এলে সিটি স্ক্যান মেশিনটি অচল থাকার কথা জানান হাসপাতালের পরিচালক। দ্রুত মেশিন সচল করে দেওয়ার জন্য মেডিটেলকে তাগাদা দিতে কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষকে ফোন করেন স্বাস্থ্য সচিব। এরপর মেরামতের খরচের দাবি থেকে সরে গিয়ে গত ৩০ জানুয়ারি সিটিস্ক্যান মেশিন সচল করার পদক্ষেপের কথা কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষকে জানিয়েছিল মেডিটেল।