ভাষা শহীদদের শ্রদ্ধা : পতাকা টাঙাতে গিয়ে দোকানির মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীতে ভাষা শহীদদের প্রতি শ্রাদ্ধা জানিয়ে নিজ দোকানে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চাম্ব‌ল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম প্রকাশ কর্মকার (২৬)। তিনি চাম্বল ইউনিয়‌নের ৭ নম্বর ওয়া‌র্ডের পুর্ব চাম্বল কর্মকার পাড়া‌ কমল কর্মকা‌রের ছেলে।

প্রকাশের পরিবারের সদস্যরা জানিয়েছে, সকালে দোকান খোলার পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোকানের সামনে জাতীয় পতাকা টাঙাতে যান প্রকাশ। এ সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।