দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান চোখের সমস্যা কাটিয়ে বিপিএলে রানের ছড়ি ঘোরানো শুরু করলেন যখন, ভক্তকুলে আশার সঞ্চার হয়েছিল। মনে হচ্ছিল শ্রীলঙ্কা সিরিজের টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। সেই অপেক্ষা দীর্ঘ হচ্ছে। টেস্ট সিরিজ থেকেও ছুটি চেয়ে নিয়েছেন সাকিব। বিসিবির ক্রিকেট অপারেশনস থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজ থেকে ব্রেক নিয়েছেন সাকিব।’ আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে লঙ্কানরা। তাদের আগমনের দিনই অনুষ্ঠিত হবে বিপিএলের দশম আসরের ফাইনাল।