নতুন সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থ দফায় সরকার গঠনের পর এই প্রথম সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে ১৫ ফেব্রুয়ারি জার্মানি যান এবং ১৯ ফেব্রুয়ারি দেশে ফিরেন। মিউনিখে অবস্থানকালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।