পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, থানা হবে জনগনের সেবক। নানা হয়রানি কমাতে প্রতিটি থানায় জুডিশিয়াল মেজিস্ট্র্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে জমি সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করতে এই উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া আইন শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে সরকারের কাছে বেশকিছু প্রস্তাব পাঠানো হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। এই সময় পুলিশের উধ্বর্তনরা উপস্থিত ছিলেন। আইজিপি হিসাবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সংবাদ সম্মেলন আলী হোসেন ফকিরের।
আলী হোসেন ফকির বলেন, আইনশৃঙ্খলা উন্নতি করতে যা যা করা দরকার তাই করা হবে। প্রতিটি অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। রাজনৈতিক উর্ধ্বে থেকে পুলিশ কাজ করার চেষ্টা করবে। মাদক কারবার ও কিশোর গ্যাংদের প্রতিরোধ করতে বিশের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
