ধর্ষণ মামালায় গ্রেফতার হলেন অভিনেতা-প্রযোজক মনোজ রাজপুত। ছত্তিশগড়ের এই বাসিন্দা স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রির (ছলিউড) অতি পরিচিত নাম। নিকট আত্মীয়াকে ১২ বছর ধরে যৌন নির্যাতনের অভিযোগে ভিলাই পুলিশ গ্রেফতার করেছে তাকে।
২৯ বছর বয়সী এক নারীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন অভিনেতা। ১২ বছর ধরে মনোজের লালসার শিকার তিনি বলে অভিযোগ করেছেন। ওই নারী জানিয়েছেন, আত্মীয় মনোজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছে। যখন মনোজ প্রথম তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, সেই সময় নাবালিকা ছিলেন নির্যাতিতা। তাই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। মনোজের গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে।
‘গাঁও কে জিরো, শহর মে হিরো’-সহ একাধিক সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মনোজ। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তার। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত তিনি।
নির্যাতিতা জানান, ২০১১ সাল থেকে মনোজের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সেই সময় তিনি নাবালিকা ছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মনোজ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযুক্তকে গ্রেফতারির পর হেফাজতে নিয়েছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, পকসো এবং ৩৭৭ ধারায় মামলা রুজু হয়েছে।
নির্যাতিতার দাবি, বিয়ের কথা বললেই প্রসঙ্গ এড়িয়ে যেতেন মনোজ। পরে তিনি সাফ জানান বিয়ে করবেন না তিনি। নির্যাতিতা মনোজের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। তিনি বলেন, মনোজকে আর স্বামী হিসাবে গ্রহণ করতে চান না তিনি।
জিআরপি ভিলাই ৩ থানার অফিসার ইন চার্জ জনান, অভিযোগকারিণীর ১৬ বছরের কিশোরী ছিলেন, যখন মনোজ প্রথম তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সেই কারণেই মনোজের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। যদিও অভিনেতার দাবি, ব্যবসায়িক শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে তাকে। রাজেশ সিং নামে এক নির্মাতা তাকে ফাঁদে ফেলেছেন অভিযোগ অভিনেতার।
অভিনেতার জুডিসিয়্যাল কাস্টডি মঞ্জুর করেছে কোর্ট, মেলেনি জামিন। এই প্রথম জেলে গেলেন না মনোজ। এর আগে জমি জালিয়াতির মামলায় জেলে যেতে হয়েছিল তাকে। দুর্গ থেকে নাগপুর হাইওয়ে টোল প্লাজার সামনে কয়েকশো একর জমি বেআইনিভাবে দখল করে নেওয়ার দায় অভিযুক্ত তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা