ইরাকের বাগদাদে চলছে এশিয়া কাপ আরচারি। কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশ স্বাগতিক ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।
কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তপু রায় ও মেঘলা।
আজ বাংলাদেশ শুধু মিশ্র বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে ছিল। প্রথম সেটে লাল-সবুজের প্রতিনিধিরা ৩৬-৩৪ পয়েন্ট ও পরের সেটে এগিয়ে ছিল ৩৭-৩৬ পয়েন্টে। শেষ দুই সেটে সমতা ছিল ৩৭-৩৭, ৩৮-৩৮ পয়েন্টে।
চার সেট মিলিয়ে বাংলাদেশ ১৪৮ আর ইরাক ১৪৫ স্কোর করে। তিন পয়েন্ট বেশি পাওয়ায় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টে ইরানকে হারিয়ে স্বর্ণ পদক পেয়েছে ভারত।
আগামীকাল সব ব্যক্তিগত ও রিকার্ভ দলগত ইভেন্টের খেলা আছে। বাংলাদেশ রিকার্ভ ব্যক্তিগত পুরুষে খেলবে ব্রোঞ্জের জন্য। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র বিভাগে স্বর্ণ এবং নারী দলগত বিভাগে ব্রোঞ্জের জন্য খেলবেন বাংলাদেশের আরচাররা।