প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশ নেয়ার কথা ছিল আর্জেন্টিনার। আর্জেন্টিনা আসর থেকে নাম প্রত্যাহার করেছে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। স্বাগতিক হিসেবে আমরা স্থানীয় আবাসন ও অন্য সুযোগ-সুবিধা প্রদান করছি। যাতায়াতের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। হয়তো নারী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জতিক কাবাডি ফেডারেশন ও আর্জেন্টিনার মধ্যে কোনো কিছু হয়েছে। এর বাইরে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই।’
আর্জেন্টিনা না আসায় সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চাইনিজ তাইপে,জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার।
বিশ্বকাপ আসর ১৫ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল তবে ১৭ নভেম্বর শুরু হবে। কাবাডির মূল ভেন্যু পল্টনস্থ কাবাডি স্টেডিয়াম। আর বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
পদক জয়ী আর্চারদের ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার
৪০০ গোলেও সন্তুষ্ট নন এমবাপ্পে; ছুটবেন রোনালদের অবিশ্বাস্য রেকর্ডের দিকে