লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১২) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। আব্দুল্লাহ শহরের পশ্চিম হাঁড়িভাঙ্গা তালিমুল ইনসান কওমি হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং একই এলাকার রাজু মিয়ার ছেলে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বিনিময় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লালমনিরহাট বাস টার্মিনাল হয়ে একটি পণ্যবাহী ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বিনিময় ফিলিংস স্টেশনের সামনে সাইকেল আরোহী মাদরাসাছাত্রকে পেছন থেকে ধাক্কা দিলে সাইকেল ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সাইকেলে থাকা অপর আরেকজন বেঁচে যায়।